• ২০২৬ নভেম্বর ২০, শুক্রবার, ১৪৩৩ অগ্রহায়ণ ৫
  • সর্বশেষ আপডেট : ০২:১১ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

পার্বতীপুরে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে আগুন, পুড়ল সরঞ্জাম

  • প্রকাশিত ০২:১১ পূর্বাহ্ন শুক্রবার, নভেম্বর ২০, ২০২৬
পার্বতীপুরে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে আগুন, পুড়ল সরঞ্জাম
টাইম বাংলা নিউজ
মোয়াজ্জেম হোসেন, দিনাজপুর জেলা প্রতিনিধি

বুধবার (১৮ নভেম্বর) ভোর ৪টার দিকে উপজেলার মোমিনপুর ইউনিয়নের রোস্তমনগর, ভবেরবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

ঘটনার সময় শাখা ব্যবস্থাপক মিজানুর রহমান পরিবারের সদস্যদের নিয়ে ব্যাংক ভবনের দ্বিতীয় তলায় ঘুমিয়ে ছিলেন। অন্যদিকে, নৈশপ্রহরী ছিলেন নিচতলায়। খবর পেয়ে পার্বতীপুর মডেল থানা পুলিশ ও গোয়েন্দা কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করেন। এ সময় বোমাসদৃশ দুটি বস্তু উদ্ধার করে জব্দ করা হয়।

শাখা ব্যবস্থাপক মিজানুর রহমান জানান, দুর্বৃত্তরা নিচতলার তালাবদ্ধ গ্রিলের ফাঁক দিয়ে পেট্রল ও মবিল মিশ্রিত দাহ্য পদার্থে কাপড় ভিজিয়ে লাঠির মাথায় বেঁধে আগুন দেওয়ার চেষ্টা করে। এতে নিচতলার বৈদ্যুতিক তার, সুইচবোর্ড, সিলিং ফ্যান, আসবাবপত্র ও কাগজের কার্টন পুড়ে ক্ষতিগ্রস্ত হয়।

পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল ওয়াদুদ বলেন, গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের শনাক্ত করতে পুলিশ অনুসন্ধান চালাচ্ছে।

সর্বশেষ