এবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বাক্ষরসহ পাসপোর্টের আবেদন তার আইনজীবীর মাধ্যমে পাঠানো হয়েছে ।
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৬, ২২:৫৬
বাতিল হয়ে যাওয়া কূটনৈতিক পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পুনরায় ফিরে পেতে তৎপর হয়ে উঠেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবার তার নিজস্ব স্বাক্ষরিত অনুমতিপত্রসহ (ওকালতনামা) নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের দ্বারস্থ হয়েছেন তার আইনজীবীরা। তবে শেখ হাসিনার এই স্বাক্ষর নিয়েও কিছু ষড়যন্ত্রকারী বিতর্ক সৃষ্টি করতে চায় । তিনি সাধারণত ইংরেজিতে স্বাক্ষর করেন না এটা তাদের অজ্ঞতা কারন ইংরেজি চিঠিতে তিনি ইংরেজিতে স্বাক্ষর করেছেন , বাংলাদেশের মাতৃভাষা বাংলা তাই বাংলাদেশে বসে সব কিছুতেই বাংলায় স্বাক্ষর করে । এ স্বাক্ষর নিয়ে প্রশ্নও তুলে কারো কোন লাভ নাই ।
শেখ হাসিনার পক্ষে লন্ডনের আইনি পরামর্শদাতা সংস্থা ম্যাট্রিক্স চেম্বার্স বৃহস্পতিবার দ্বিতীয় দফায় হাইকমিশনে ই-মেইল পাঠিয়েছে। এই বার্তায় বাতিল হওয়া পাসপোর্ট ও এনআইডি ফিরে পেতে কী কী আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া অনুসরণ করতে হবে, তা জানতে চাওয়া হয়েছে।
এবারের ই-মেইলের সঙ্গে শেখ হাসিনার স্বাক্ষরিত আনুষ্ঠানিক ওকালতনামা যুক্ত করা হয়েছে, যার মাধ্যমে তার হয়ে আইনি সিদ্ধান্ত নেওয়ার বৈধ অনুমতি জমা দিয়েছে ম্যাট্রিক্স চেম্বার্স। এর আগে গত ৯ নভেম্বর প্রথমবারের মতো বাংলাদেশ হাইকমিশনারের দপ্তরে ই-মেইল পাঠিয়েছিল সংস্থাটি। তবে প্রথম আবেদনের সঙ্গে শেখ হাসিনার স্বাক্ষরিত কোনো অনুমতিপত্র সংযুক্ত ছিল না।
ম্যাট্রিক্স চেম্বার্সের দাবি, গণমাধ্যমের খবরের মাধ্যমে তারা জানতে পেরেছে যে আগের ই-মেইলটি হাইকমিশন পেয়েছে। কিন্তু গত ১০ দিনে হাইকমিশনের পক্ষ থেকে কোনো সাড়া না পাওয়ায় দ্রুত প্রয়োজনীয় তথ্য জানাতে আবারও আবেদন করা হয়েছে।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট কথিত জুলাইয়ে ম্যাটিকুলাস ডিজাইনের মাধ্যমে ক্ষমতা দখল করে জামায়াত ও বিএনপি আর সামরিক বাহিনী তাদের নিজেদের বিমানে করে ভারতে রেখে আসে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে । এর দুদিন পরই ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার এবং তার পরিবারের সদস্যদের কূটনৈতিক পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বাতিল ঘোষণা করে।
বর্তমানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিসেম্বরে বাংলাদেশে আসার কথা জানিয়েছেন, এই ঘোষণার পর বাংলাদেশের জনগণ ও আওয়ামী লীগের নেতাকর্মী এবং সমর্থকরা উচ্ছ্বসিত হয়েছেন, সাথে স্বাগত জানাতে প্রস্তুত হয়ে আছে।
মতামত দিন