• ২০২৬ নভেম্বর ২০, শুক্রবার, ১৪৩৩ অগ্রহায়ণ ৫
  • সর্বশেষ আপডেট : ০২:১১ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

কুমিল্লা স্টেশন রোডে দীর্ঘ ৩২ বছর ধরে বেদখলে থাকা প্রায় ৫০ কোটি টাকা মূল্যের ৩০ শতক জমি উদ্ধার,

  • প্রকাশিত ০২:১১ পূর্বাহ্ন শুক্রবার, নভেম্বর ২০, ২০২৬
কুমিল্লা  স্টেশন রোডে দীর্ঘ ৩২ বছর ধরে বেদখলে থাকা প্রায় ৫০ কোটি টাকা মূল্যের ৩০ শতক জমি উদ্ধার,
Time Bangla news
মোঃ মিজানুর রহমান | কুমিল্লা ব্যুরো চিফ প্রতিনিধি | টাইম বাংলা নিউজ


কুমিল্লা  স্টেশন রোডে দীর্ঘ ৩২ বছর ধরে বেদখলে থাকা প্রায় ৫০ কোটি টাকা মূল্যের ৩০ শতক জমি উদ্ধার,

প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৬, ১২:৪৭ পিএম

কুমিল্লা মহানগরীর স্টেশন রোডে দীর্ঘ ৩২ বছর ধরে বেদখলে থাকা প্রায় ৫০ কোটি টাকা মূল্যের ৩০ শতক জমি উদ্ধার করেছে কুমিল্লা জেলা পরিষদ! 

সোমবার (১৬ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. গোলাম জাকারিয়ার নেতৃত্বে এই উচ্ছেদ অভিযান চালানো হয়।

জেলা পরিষদ সূত্রে জানা গেছে, কুমিল্লা নগরীর বিষ্ণুপুর এলাকার তাজুল ইসলামের ছেলে মো. জিয়াউল ইসলাম গত ৩২ বছর ধরে জমিটি অবৈধভাবে দখল করে রেখেছিলেন। সেখানে প্রায় ২৩টি দোকান নির্মাণ করে ব্যবসায়ীদের কাছ থেকে ভাড়া আদায় করতেন তিনি।

জমিটির মালিকানা নিয়ে দীর্ঘ আইনি লড়াই শেষে গত ১০ নভেম্বর উচ্চ আদালত জেলা পরিষদের পক্ষে রায় দেন। আদালতের সেই রায়ের প্রেক্ষিতে আজ অভিযান চালিয়ে অবৈধ ২৩টি দোকান গুঁড়িয়ে দেওয়া হয় এবং সীমানা প্রাচীর নির্মাণ করে জমিটির দখল বুঝে নেয় কর্তৃপক্ষ।

জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা জানান, উদ্ধারকৃত এই জমিতে ব্যবসায়ীদের জন্য একটি বহুতল ভবন নির্মাণ করে নিয়ম অনুযায়ী বরাদ্দদেওয়া হবে..!!



সর্বশেষ