• ২০২৬ সেপ্টেম্বর ০৪, শুক্রবার, ১৪৩৩ ভাদ্র ২০
  • সর্বশেষ আপডেট : ০৪:০৯ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

শান্তিগঞ্জে ওসির অভিনব কৌশলে হ্যান্ডকাফসহ পালানো আসামি আটক

  • প্রকাশিত ০৫:০৯ অপরাহ্ন শুক্রবার, সেপ্টেম্বর ০৪, ২০২৬
শান্তিগঞ্জে ওসির অভিনব কৌশলে হ্যান্ডকাফসহ পালানো আসামি আটক
Time Bangla news
মোঃ তাজিদুল ইসলাম::

শান্তিগঞ্জে ওসির অভিনব কৌশলে হ্যান্ডকাফসহ পালানো আসামি আটক


সুনামগঞ্জের শান্তিগঞ্জ থানা পুলিশের হেফাজত থেকে হ্যান্ডকাফসহ পালিয়ে যাওয়া একাধিক মামলার আসামি আসির মিয়াকে (৩০) সুনামগঞ্জ শহর থেকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে সুনামগঞ্জ শহরের পানসি রেস্টুরেন্ট থেকে তাকে আটক করা হয়। সুনামগঞ্জ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও সদর থানা পুলিশের যৌথ অভিযানে তাকে আটক করা হয়।

আটক আসির মিয়া শান্তিগঞ্জ উপজেলার দামোদরতপি গ্রামের মৃত শফিক মিয়ার ছেলে। তার বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ওপর হামলাসহ একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

জানা যায়, সম্প্রতি আত্মীয়-স্বজনের মাধ্যমে আটক থাকা অবস্থায় পুলিশের হ্যান্ডকাফসহ আসির মিয়া পালিয়ে যান। পরে হ্যান্ডকাফ পরা অবস্থায় পালিয়ে যাওয়ার বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভে এসে প্রচার করেন তিনি। ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়।

পুলিশের পক্ষ থেকে তাকে আটকের জন্য অভিযান অব্যাহত রাখা হয়। এরই ধারাবাহিকতায় সুনামগঞ্জ জেলা গোয়েন্দা শাখার এসআই মাহমুদুল হাসান, এসআই মুকুল খান, এএসআই খাদেম, এএসআই রোশনসহ ডিবি সদস্য এবং সদর থানার এসআই জহির হোসেনকে সঙ্গে নিয়ে সুনামগঞ্জ সদর থানার ওসি রতন শেখ পিপিএম অভিযান পরিচালনা করেন। একপর্যায়ে পানসি রেস্টুরেন্ট থেকে আসির মিয়াকে আটক করা হয়।

পুলিশের হেফাজত থেকে হ্যান্ডকাফসহ পালিয়ে যাওয়ার ঘটনায় ঘটনাটি ব্যাপকভাবে আলোচিত হলেও শেষ পর্যন্ত পুলিশের অভিযানে তাকে পুনরায় আটক করা হয়েছে। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে রয়েছেন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানা গেছে।

সর্বশেষ