• ২০২৬ সেপ্টেম্বর ০৫, শনিবার, ১৪৩৩ ভাদ্র ২১
  • সর্বশেষ আপডেট : ০১:০৯ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

কুমিল্লায় আবার ছিনতাইয়ের মহারাজ্য,,,

  • প্রকাশিত ০১:০৯ অপরাহ্ন শনিবার, সেপ্টেম্বর ০৫, ২০২৬
কুমিল্লায় আবার ছিনতাইয়ের মহারাজ্য,,,
Time Bangla news
মিজানুর রহমান কুমিল্লা জেলা চিফ প্রতিনিধি

কুমিল্লায় আবার ছিনতাইয়ের মহারাজ্য,,,


আমি দুপুর ২ টার সময় আমার বাসা টমছমব্রিজ থেকে কোটবাড়ি আসার উদ্দেশ্যে সিএনজি তে উঠি। তো সিএনজিতে দেখলাম একজন মধ্যবয়স্ক লোক কান্না করছে। 

আমি ভেবেছি হয়তো কোনো বিপদ হয়েছে তাই জিজ্ঞাসা করলাম যে কি হয়েছে। তো উনি বললো যে দুপুরে ব্যাংক থেকে ৫৫ হাজার টাকা উত্তোলন করে আসছিলো। রামমালা কি কাজে এসেছিল, রাস্তার মধ্যেই হঠাৎ করে এমন ৩-৪ জন ছেলে এসে ছু*ড়ি এবং চা-পাতি বের করে এবং তার কাছে থাকা সব টাকা, মানিব্যাগ এবং মোবাইল ফোন ছিনতাই করে নিয়ে যায়। 

তার কাছে বাসায় যাওয়ার ভাড়া পর্যন্ত ছিলো না। সিএনজি ড্রাইভারকে বলার পর ভাড়া ছাড়াই ওনাকে নিয়ে যাবে বলেছে।

এখন আমার প্রশ্ন হচ্ছে কুমিল্লার মতো এতো ঘন জনবসতিপূর্ণ এলাকায়, দিনে দুপুরে যদি এমন করার সাহস পায় তাহলে তারা রাতের বেলায় কতটা হিংস্র হতে পারে।

প্রত্যক্ষদর্শী-

Md Rayhan

#কুমিল্লার ঘটনা-১৬

#কুমিল্লার

সর্বশেষ