যৌ*তুকের দাবিতে সামিহা হাকিম নেহা (১৯) নামে এক তরুণী গৃহবধূকে শ্বা*সরো*ধ করে হ*ত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার মধ্যরাতে উপজেলার সুন্দরপুর ইউনিয়নের কান্দিরপাড় এলাকায় ম*র্মান্তি*ক এই ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ম*রদে*হ উদ্ধার করে ময়নাত*দন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ম*র্গে পাঠিয়েছে।
নি*হতের মা রুপা আকতার অভিযোগ করেন, বিয়ের পর থেকেই স্বামী মারুফ পারভেজ ও শাশুড়ি ব্যবসার কথা বলে যৌ*তুকের জন্য নেহার ওপর অ*মান*বিক নি*র্যাতন চালাতেন। দুই লাখ টাকা দেওয়ার পরও মোবাইল গেমে আসক্ত স্বামী তাকে নির্যা*তন করত। মৃ*ত্যুর আগে নেহা একটি ভয়েস মেসেজে মাকে জানিয়েছিলেন যে তাকে যেকোনো সময় মে*রে ফেলা হতে পারে।
ফটিকছড়ি থানার ওসি রবিউল আলম খান জানিয়েছেন, এই ঘটনায় নিহতের মা বাদী হয়ে স্বামীসহ দুজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৩-৪ জনকে আসামি করে থানায় একটি মাম*লা দায়ের করেছেন। ময়নাত*দন্তের প্রতিবেদন হাতে পেলে মৃ*ত্যুর প্রকৃত কারণ সম্পর্কে পুরোপুরি নিশ্চিত হওয়া যাবে ।
মতামত দিন