• ২০২৬ অক্টোবর ০৪, রবিবার, ১৪৩৩ আশ্বিন ১৯
  • সর্বশেষ আপডেট : ০৫:১০ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

তিনটি পৃথক ভূমিকম্পে একে একে কাঁপলো দেশের বিভিন্ন অঞ্চল, মাএা ছিলো ৪.৯ !

  • প্রকাশিত ০৬:১০ অপরাহ্ন রবিবার, অক্টোবর ০৪, ২০২৬
তিনটি পৃথক ভূমিকম্পে একে একে কাঁপলো দেশের বিভিন্ন অঞ্চল,  মাএা ছিলো ৪.৯ !
Time Bangla news
মোঃ মিজানুর রহমান | কুমিল্লা বুরো চিফ প্রতিনিধি | টাইম বাংলা নিউজ


তিনটি ভূমিকম্পে একে একে কাঁপলো দেশের বিভিন্ন অঞ্চল মাএা  ৪.৯ ! 

০৪ অক্টোবর ২০২৬, ০৮:১০

মানচিত্রে ভূমিকম্প অনুভূত হওয়া অঞ্চল,

ভারতের ত্রিপুরার দুটি এবং মিয়ানমারের একটি ভূমিকম্পে দেশের বিভিন্ন অঞ্চল কেঁপে উঠছে। শনিবার (৩ অক্টোবর) দিবাগত মধ্যরাত সোয়া বারোটা থেকে রাত দেড়টার মধ্যে এই তিনটি ভুমিকম্প সংঘটিত হয়েছে বলে জানিয়েছে ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্প বিজ্ঞান কেন্দ্র (ইএমএসসি) । 

ইএমএসসির তথ্য অনুযায়ী শনিবার রাত ১২ টা ১২ মিনিটে মিয়ানমার বাংলাদেশ সীমান্ত এলাকায় একটি ভূমিকম্প সংঘটিত হয়। এর মাত্রা ছিল রিখটার স্কেলে ৪ দশমিক ৯। কক্সবাজার টেকনাফ সীমান্তবর্তী এলাকা হওয়ায় এতে আশপাশের এলাকা কেঁপে উঠার খবর পাওয়া গেছে। এমনকি চট্টগ্রামেও ভূমিকম্প অনুভূত হয়। 

মিয়ানমারের ভূমিকম্পের ঠিক এক মিনিট পর বাংলাদেশ ভারত সীমান্তে মিজোরামের লুংলেই এলাকায় রিখটার স্কেলের ৫ মাত্রার একটি ভূমিকম্প হয়। এতে করে দেশের চট্টগ্রাম ,কুমিল্লা, ফেনী, নোয়াখালীসহ বিভিন্ন এলাকায় ভূকম্পন অনুভূত হয়। 

এরপর রাত ১টা ২৭ মিনিটে ত্রিপুরার আগরতলায় রিখটার স্কেলে ৩ দশমিক ৮ মাত্রার একটি ভূমিকম্প সংঘটিত হয়। এতেও ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে মৃদু ভূকম্পন অনুভূত হয়। 

ঢাকা ও আশপাশের এলাকায় হালকা বৃষ্টি হতে পারে আজ।

সর্বশেষ