অনুমোদন পেল কুষ্টিয়া জেলা ছাত্রদলের কমিটি, ৩০ দিনে পূর্ণাঙ্গ করার তাগিদ
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কুষ্টিয়া জেলা শাখার শীর্ষ কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে সভাপতি হিসেবে খন্দকার তসলিম উদ্দিন নিশাত এবং সাধারণ সম্পাদক হিসেবে মোঃ জামিরুল ইসলাম জামিরের নাম ঘোষণা করা হয়েছে।
শনিবার (২১ নভেম্বর ২০২৬) ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি মোঃ রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক অনুমোদনপত্রে এ কমিটির অনুমোদন দেওয়া হয়। একইসঙ্গে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে।
ঘোষিত কমিটিতে অন্যান্য দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ হলেন— সিনিয়র সহ-সভাপতি মোঃ মাসুদুজ্জামান রুবেল এবং সহ-সভাপতি পদে মোঃ জুয়েল উদ্দিন, মোঃ মারুফ হোসেন পিয়াস, মোঃ বজলুর রহমান ও মোক্তাদির রহমান।
এছাড়া সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে মোঃ আশরাফুল ইসলামকে। যুগ্ম সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন মোঃ সজ্জল ইসলাম ও মোঃ আসাদুজ্জামান রুমন এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে মোঃ হৃদয় হাসানের নাম ঘোষণা করা হয়েছে।
মতামত দিন