• ২০২৬ এপ্রিল ১৪, মঙ্গলবার, ১৪৩৩ বৈশাখ ১
  • সর্বশেষ আপডেট : ০৮:০৪ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

কালাইয়ে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন

  • প্রকাশিত ০৮:০৪ অপরাহ্ন মঙ্গলবার, এপ্রিল ১৪, ২০২৬
কালাইয়ে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন
File
স্টাফ রিপোর্টার | মোঃ আব্দুর রহিম

:

কালাইয়ে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন

উপশিরোনাম:

বৈশাখী শোভাযাত্রা, মেলা, পান্তা ভাত ও সাংস্কৃতিক আয়োজনে মুখর উপজেলা

জয়পুরহাট জেলার কালাই উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপিত হয়েছে। ‘নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনরুত্থান’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী কর্মসূচির সূচনা হয়।

সকালে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদের কেন্দ্রীয় শহিদ মিনার চত্বরে দুই দিনব্যাপী (১-২ বৈশাখ ১৪৩৩) বৈশাখী মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার শামীম আরা। এসময় জাতীয় সংগীত পরিবেশন এবং “এসো হে বৈশাখ” গানের মধ্য দিয়ে নববর্ষকে বরণ করা হয়। পাশাপাশি আয়োজন করা হয় বিভিন্ন দেশীয় খেলাধুলার।

উপজেলা প্রশাসনের উদ্যোগে সকলের জন্য পান্তা ভাতের আয়োজন করা হয়, যা উৎসবে আগত মানুষের মাঝে ব্যাপক সাড়া ফেলে।

পরে উপজেলা পরিষদ শহিদ মিনার চত্বরে উপজেলা নির্বাহী অফিসার শামীম আরার সভাপতিত্বে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রশাসনিক কর্মকর্তা মোঃ মাহবুব আলমের তত্ত্বাবধানে এবং উপজেলা পরিষদের সিএ এসএম শওকতের সঞ্চালনায় অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন কালাই থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম এবং কালাই ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ রেজাউল করিম। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

সার্বিকভাবে উৎসবমুখর পরিবেশে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে কালাইবাসী বরণ করে নেয় বাংলা নতুন বছর

সর্বশেষ