নিহত আনোয়ার হোসেন টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার বাসিন্দা। পরিবারের সচ্ছলতা ফেরাতে ও জীবিকার তাগিদে তিনি পাড়ি জমিয়েছিলেন সৌদি আরবে। তবে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় থেমে গেল তাঁর সব স্বপ্ন।
জানা গেছে, বাংলাদেশ সময় গত বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে আবাহ শহরে রাস্তা পার হচ্ছিলেন আনোয়ার হোসেন। এ সময় দ্রুতগতির একটি প্রাইভেটকার তাঁকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
আনোয়ারের মৃত্যুর খবর দেশে পৌঁছালে তাঁর পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন স্বজনরা। তাঁর মৃত্যুতে পরিবারটির ভবিষ্যৎ নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা।
এদিকে, নিহত আনোয়ার হোসেনের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেছেন তাঁর পরিবার ও এলাকাবাসী। প্রয়োজনীয় প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করে মরদেহ দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ চান তাঁরা।
মতামত দিন