• ২০২৬ সেপ্টেম্বর ০২, বুধবার, ১৪৩৩ ভাদ্র ১৮
  • সর্বশেষ আপডেট : ০৪:০৯ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

ঢেপা নদীতে কান্তজীউ বিগ্রহযাত্রার নৌকাডুবি, নিখোঁজ ১

  • প্রকাশিত ০৪:০৯ অপরাহ্ন বুধবার, সেপ্টেম্বর ০২, ২০২৬
ঢেপা নদীতে কান্তজীউ বিগ্রহযাত্রার নৌকাডুবি, নিখোঁজ ১
টাইম বাংলা নিউজ
মোয়াজ্জেম হোসেন, দিনাজপুর জেলা প্রতিনিধি

দিনাজপুরের কাহারোল উপজেলার কান্তনগর মন্দিরের কাছে ঢেপা নদীতে শ্রী শ্রী কান্তজীউ বিগ্রহযাত্রার সময় নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে টয় কুন্ডু নামে এক ভক্ত নিখোঁজ হয়েছেন। বুধবার সকালে কান্তজীউ বিগ্রহ নদীপথে দিনাজপুর শহরের রাজবাড়ী মন্দিরে নেওয়ার সময় ঘাটের কাছে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পরপরই নিখোঁজ ভক্তকে উদ্ধারে তৎপরতা শুরু করে ফায়ার সার্ভিস ও স্থানীয় ডুবুরি দল। দিনাজপুর ও রংপুর থেকে আসা ডুবুরিদের পাশাপাশি স্থানীয় জেলেরাও উদ্ধার অভিযানে অংশ নেন।

স্থানীয় সূত্র জানায়, প্রতিবছরের ঐতিহ্যবাহী রীতি অনুযায়ী এবারও কান্তজীউ বিগ্রহ নদীপথে রাজবাড়ী মন্দিরে নিয়ে যাওয়া হচ্ছিল। বিগ্রহযাত্রা শুরু হওয়ার কিছুক্ষণ পর ঢেপা নদীর ঘাটের কাছে একটি ছোট নৌকা ভারসাম্য হারিয়ে উল্টে যায়। নৌকায় থাকা অন্যরা সাঁতরে তীরে উঠতে পারলেও টয় কুন্ডু পানিতে তলিয়ে নিখোঁজ হন।

নিখোঁজ টয় কুন্ডুর বাড়ি দিনাজপুর শহরের কালীতলা এলাকায় বলে জানা গেছে। খবর পেয়ে কাহারোল উপজেলা নির্বাহী কর্মকর্তা মাকসুদা খাতুন ঘটনাস্থলে ছুটে যান এবং উদ্ধার কার্যক্রমের সার্বিক বিষয় তদারকি করেন।

এদিকে নৌকাডুবির খবর ছড়িয়ে পড়লে ঢেপা নদীর দুই তীরে বিপুলসংখ্যক মানুষের সমাগম ঘটে। নিখোঁজ ভক্তের স্বজন ও স্থানীয়রা নদীর পাড়ে উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে অপেক্ষা করছেন। তাকে উদ্ধারে প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে।

সর্বশেষ