• ২০২৬ সেপ্টেম্বর ০৫, শনিবার, ১৪৩৩ ভাদ্র ২১
  • সর্বশেষ আপডেট : ০৯:০৯ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

যৌতুকের জন্য তরুণী বধূকে হত্যা করা হয়েছে পরিবারের দাবি ।

  • প্রকাশিত ০৯:০৯ পূর্বাহ্ন শনিবার, সেপ্টেম্বর ০৫, ২০২৬
যৌতুকের জন্য তরুণী বধূকে হত্যা করা হয়েছে পরিবারের দাবি ।
সংগৃহীত ছবি
বিশেষ প্রতিনিধি

যৌ*তুকের দাবিতে সামিহা হাকিম নেহা (১৯) নামে এক তরুণী গৃহবধূকে শ্বা*সরো*ধ করে হ*ত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার মধ্যরাতে উপজেলার সুন্দরপুর ইউনিয়নের কান্দিরপাড় এলাকায় ম*র্মান্তি*ক এই ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ম*রদে*হ উদ্ধার করে ময়নাত*দন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ম*র্গে পাঠিয়েছে।

​নি*হতের মা রুপা আকতার অভিযোগ করেন, বিয়ের পর থেকেই স্বামী মারুফ পারভেজ ও শাশুড়ি ব্যবসার কথা বলে যৌ*তুকের জন্য নেহার ওপর অ*মান*বিক নি*র্যাতন চালাতেন। দুই লাখ টাকা দেওয়ার পরও মোবাইল গেমে আসক্ত স্বামী তাকে নির্যা*তন করত। মৃ*ত্যুর আগে নেহা একটি ভয়েস মেসেজে মাকে জানিয়েছিলেন যে তাকে যেকোনো সময় মে*রে ফেলা হতে পারে।

​ফটিকছড়ি থানার ওসি রবিউল আলম খান জানিয়েছেন, এই ঘটনায় নিহতের মা বাদী হয়ে স্বামীসহ দুজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৩-৪ জনকে আসামি করে থানায় একটি মাম*লা দায়ের করেছেন। ময়নাত*দন্তের প্রতিবেদন হাতে পেলে মৃ*ত্যুর প্রকৃত কারণ সম্পর্কে পুরোপুরি নিশ্চিত হওয়া যাবে ।

সর্বশেষ