• ২০২৬ সেপ্টেম্বর ০৮, মঙ্গলবার, ১৪৩৩ ভাদ্র ২৪
  • সর্বশেষ আপডেট : ১১:০৯ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

ভালুকায় নানা আয়োজনে ‘দি এশিয়ান এইজ’-এর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

  • প্রকাশিত ১১:০৯ পূর্বাহ্ন মঙ্গলবার, সেপ্টেম্বর ০৮, ২০২৬
ভালুকায় নানা আয়োজনে ‘দি এশিয়ান এইজ’-এর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
Time Bangla news
ইমন সরকার ময়মনসিংহ জেলা প্রতিনিধি

ভালুকায় নানা আয়োজনে ‘দি এশিয়ান এইজ’-এর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন


ময়মনসিংহের ভালুকায় দেশের অন্যতম শীর্ষস্থানীয় ইংরেজি দৈনিক পত্রিকা ‘দি এশিয়ান এইজ’-এর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে ভালুকা উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় দি এশিয়ান এইজের সাংবাদিক ও ভালুকা উপজেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন আহমেদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ভালুকা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাসুদ।

ভালুকা উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক আজিম উদ্দিন সুমনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভালুকা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইকবাল হোসাইন, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য ও পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব হাতেম খান, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আহসান উল্লাহ খান রুবেল, ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল ইসলাম, ভরাডোবা হাইওয়ে থানার ওসি খোরশেদ আলম, ট্রাফিক ইন্সপেক্টর পলাশ সাহা ও স্যানিটারি ইন্সপেক্টর সামছুল ইসলাম রমিজ।

এছাড়া ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক মতিউর রহমান মিল্টন, উপজেলা যুবদল নেতা জাহাঙ্গীর আলম সবুজ, ভালুকা পৌর ছাত্রদলের সদস্য সচিব কায়েস হাসান, যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার হিমেল মন্ডলসহ স্থানীয় সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এর আগে সকালে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলার স্বনামধন্য রফিজরাজু ক্যাডেট একাডেমিতে শিশুদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে নির্বাচিত পাঁচজন বিজয়ীর হাতে অতিথিরা পুরস্কার তুলে দেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে ‘দি এশিয়ান এইজ’ দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ সংবাদ বস্তুনিষ্ঠতা ও নিরপেক্ষতার সঙ্গে পাঠকদের সামনে তুলে ধরছে। সংবাদ পরিবেশনে পত্রিকাটির দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করে বক্তারা এর উত্তরোত্তর সাফল্য, সমৃদ্ধি ও দীর্ঘায়ু কামনা করেন।

পরে অতিথিদের অংশগ্রহণে কেক কেটে ‘দি এশিয়ান এইজ’-এর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

সর্বশেষ