• ২০২৬ অগাস্ট ৩০, রবিবার, ১৪৩৩ ভাদ্র ১৪
  • সর্বশেষ আপডেট : ১১:০৮ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

বীরগঞ্জে উদ্বোধন হলো নর্থ বেঙ্গল মটরস অ্যান্ড ইলেকট্রনিকস

  • প্রকাশিত ১২:০৮ পূর্বাহ্ন রবিবার, অগাস্ট ৩০, ২০২৬
বীরগঞ্জে উদ্বোধন হলো নর্থ বেঙ্গল মটরস অ্যান্ড ইলেকট্রনিকস
টাইম বাংলা নিউজ
মোয়াজ্জেম হোসেন, দিনাজপুর জেলা প্রতিনিধি

দিনাজপুরের বীরগঞ্জ পৌর শহরে যাত্রা শুরু করেছে নতুন ব্যাটারিচালিত চার্জার মোটরসাইকেলের শোরুম ‘নর্থ বেঙ্গল মটরস অ্যান্ড ইলেকট্রনিকস’। শনিবার বিকেলে সরকারি কলেজের সামনে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

শোরুমের প্রোপ্রাইটর নুসরাত জাহান শান্তর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ট্রেড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ আল মামুন। বিশেষ অতিথি ছিলেন দিনাজপুর জেলা বিএনপির উপদেষ্টা ও দিনাজপুর চেম্বার অব কমার্সের পরিচালক মো. রেজওয়ানুল ইসলাম রিজু। অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মো. আশিকুর রহমান।

এ সময় বীরগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক মো. নুরুল ইসলাম মাস্টার, বীরগঞ্জ উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক মশিউর রহমানসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও স্থানীয় ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

পরে আমন্ত্রিত অতিথিরা ফিতা কেটে শোরুমটির উদ্বোধন করেন। তারা প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, জ্বালানি সাশ্রয়ী ও তুলনামূলক পরিবেশবান্ধব হওয়ায় বর্তমানে ব্যাটারিচালিত যানবাহনের চাহিদা বাড়ছে। নতুন এই শোরুমের মাধ্যমে বীরগঞ্জসহ আশপাশের এলাকার মানুষ তাদের পছন্দ ও প্রয়োজন অনুযায়ী মানসম্মত চার্জার মোটরসাইকেল কেনার সুযোগ পাবেন। পাশাপাশি স্থানীয় পরিবহন ব্যবস্থায়ও প্রতিষ্ঠানটি ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।

সর্বশেষ