• ২০২৬ সেপ্টেম্বর ০৩, বৃহস্পতিবার, ১৪৩৩ ভাদ্র ১৮
  • সর্বশেষ আপডেট : ০৫:০৯ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

সিলেট অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও নিষিদ্ধ উপকরণ ব্যবহার : দুই বেকারির বিরুদ্ধে ব্যবস্থা

  • প্রকাশিত ০৫:০৯ পূর্বাহ্ন বৃহস্পতিবার, সেপ্টেম্বর ০৩, ২০২৬
সিলেট অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও নিষিদ্ধ উপকরণ ব্যবহার : দুই বেকারির বিরুদ্ধে ব্যবস্থা
Time Bangla news
রিপোর্ট :সিলেট অফিস থেকে

সিলেট অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও নিষিদ্ধ উপকরণ ব্যবহার : দুই বেকারির বিরুদ্ধে ব্যবস্থা


সিলেটে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও পরিবেশন এবং খাবারে নিষিদ্ধ উপকরণ ব্যবহারের দায়ে দুই বেকারির বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এরমধ্যে একটিকে সিলগালা ও আরেকটিকে লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার বিকালে নগরের আম্বরখানা খাসদবির ও বাদাম বাগিচা এলাকায় অভিযান চালায় সিলেট জেলা প্রশাসন ও নিরাপদ খাদ্য অধিদপ্তর কর্তৃপক্ষ। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. পারভেজ।

অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সামগ্রী তৈরির অভিযোগের সত্যতা পেয়ে খাসদবির এলাকার রুপালি বিস্কুট বেকারিকে ১ লাখ টাকা জরিমানা দেওয়া হয়। এই বেকারির বিরুদ্ধে অভিযোগ, বিস্কুট বানানোর লাইসেন্স নিয়ে অন্যান্য পণ্য সামগ্রী তৈরি হচ্ছিল বেকারিতে।

এরপর বাদামবাগিচা এলাকার প্রেসিডেন্ট হোম মেইড বেকারিকে অভিযান চালানো হয়। এ সময় নিষিদ্ধ উপকরণের ব্যবহার, অগ্রিম তারিখের লেভেলিং ব্যবহার, পণ্যে লেভেলিং না থাকা সহ অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরির প্রমাণ মেলে।

মালিকপক্ষের সাথে যোগাযোগ করা হলে তারা অনুপস্থিত থাকায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়।

স্থানীয়দের অভিযোগ, খাবার তৈরির সঙ্গে জড়িত প্রতিষ্ঠানগুলোতে নিয়মিত তদারকি না থাকায় অনেক ক্ষেত্রেই স্বাস্থ্যবিধি উপেক্ষিত হচ্ছে। জনস্বাস্থ্য সুরক্ষায় দায়ী প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে আরও কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

জনস্বাস্থ্যের কথা বিবেচনায় নিয়ে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সর্বশেষ